নবীনগরে স্থানীয় সংসদ সদস্যের সাথে মাধ্যমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় ডাকবাংলাতে নবীনগর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির আহবায়ক নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু মুসা ও যুগ্ম আহবায়ক ইচ্ছাময়ী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা কাউসার বেগমের নেতৃত্বে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয় সংসদ সদস্য সকল শিক্ষক নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময়ে শেষে সমিতির নেতৃবৃন্দের বিভিন্ন দাবী দাওয়ার কথা শুনে ঈদ-উল-ফিতরের পর সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করার জন্য আশ্বস্ত করেন। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, নেতৃবৃন্দ ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দরা অবস্থিত ছিলেন।