নবীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ শনিবার স্থানীয় ডাকবাংলাতে গরিব অসহায় ও দুস্থদের জন্য পাঠানো মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী স্থানীয় ডাকবাংলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপপ্রচার সম্পাদক বাবু প্রণয় কুমার ভদ্র পিন্টু,  সাবেক কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীনগর পৌরসভা সহ ২১টি ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার সামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট পৌঁছে দেওয়া হয় ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করার জন্য। এ সময় স্থানীয় সংসদ সদস্য বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন একজন দক্ষ অভিজ্ঞ ভিশনারী লিডার। করোনা মহামারী, ইউক্রেন- রাশিয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরেও তিনি তার সূদক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি এই পবিত্র রমজান মাসে সমগ্র বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা নবীনগর উপজেলায় বিতরণ করলাম। এই উপহার সামগ্রী বিতরণের ফলে সাধারণ মানুষ মনের আনন্দে ঈদ উদযাপন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।