নবীনগরের দীর্ঘ অপেক্ষার পর ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আবু সাঈদ আহবায়ক
- March 27,2022
- 593 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ২৬/০৩/২০২২ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সাক্ষরযুক্ত প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আবু সাঈদকে আহ্বায়ক করে নবীনগর উপজেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং এহসান আহমেদকে আহ্বায়ক করে নবীনগর পৌর ছাত্রলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ নাসির উল্লাহ, মোহাম্মদ নাজিম হোসেন, সাকিব মাহমুদ, কবির হোসেন, মোবারক হোসেন, আব্দুল্লাহ আল তুষার কে।নবীনগর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সামির আহমেদ সাইদুল, সাইফুল ইসলাম সাফু,সাথিফ হাসান তপু, আকরাম আহমেদ, হিমেল পিয়াস রণি, শুভ আহমেদ রাজু, তানভীর রহমান ও সোহান মিয়া
২০১৮ সালে নবীনগর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার প্রায় ৪ বছর পর, ২৬ মার্চের প্রথম প্রহরে নবীনগর উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়।নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিও অচিরেই ঘোষণা করা হবে বলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শুভন জানান।আজ নব গঠিত কমিটির নেতৃবন্দ আনন্দ মিছিল করে।মিছিলটি নবীনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়।
