নবীনগরে উপজেলা প্রশাসনের তদারকিতে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে
- March 19,2022
- 730 views
মলয়া ডেস্ক-
দিন যতই অতিবাহিত হচ্ছে পদ্ধতির ততোই উন্নতি হচ্ছে প্রকৃত ভুক্তভোগীরা যাহাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তাদের স্বল্পআয়ের মধ্য থেকে ক্রয় করতে পারেন সে লক্ষ্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামীকাল থেকে পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবি এর পন্য পৌঁছে দেয়ার লক্ষ্যে নবীনগর উপজেলায় আগামীকাল (২০ মার্চ ২০২২) থেকে নিম্নলিখিত সূচি অনুযায়ী ১১২৮৪ জন তালিকাভুক্ত উপকারভোগীর কাছে পণ্য বিক্রয় করা হবে। ইতোমধ্যে প্রত্যেক উপকারভোগীর বিপরীতে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা থেকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। আগামীকাল নবীনগর পৌর এলাকায় ও আটটি ইউনিয়ন পরিষদ যথাক্রমে( ১. বীরগাও,
২. কৃষ্ণনগর, ৩. নাটঘর, ৪. কাইতলা দক্ষিণ,
৫. বিটঘর, ৬. লাওরফতেহপুর, ৭. শ্যামগ্রাম, ৮. রসুল্লাবাদ) থেকে মোট ৪৮৭৬ জন কার্ডধারীর নিকট পণ্য বিক্রয় করা হবে। পরবর্তীতে, ক্রমানুসারে অন্যান্য ইউনিয়নের সেবা গ্রহীতাগণ পাবে।প্রথম পর্যায়ে প্রত্যেক উপকারভোগী দুই লিটার তেল, দুই কেজি চিনি এবং দুই কেজি ডাল ভর্তুকি মূল্যে (তেল ১১০/- প্রতি লিটার, চিনি ৫৫ টাকা প্রতি কেজি এবং ডাল ৬৫ টাকা প্রতি কেজি) কিনতে পারবেন।
