নবীনগরে মাদকসেবীকে জেল ও জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- March 14,2022
- 695 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আজ নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। মাদক সেবনরত অবস্থায় মাদকসিবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় মাদকসেবী মাতলামিসহ অশ্লীল আচরণ করতেছিল। উক্ত অপরাধ আমলে নিয়ে স্বাক্ষীদের উপস্থিতে মাদকসেবী নিজের অপরাধ স্বীকার করে। অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদকসেবী মোহাম্মদ মাইনুদ্দিন, পিতা আব্দুল আজিজ, গ্রাম টানচাড়া কে (৫০) কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন এসআই রনি সুরে রানা সহ সঙ্গীয় ফোর্স সক্রিয়ভাবে সহযোগীতা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
