নবীনগরে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১২/০৩)  নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে নবীনগর পৌর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন ভোক্তা ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন। এসময় বাজারের বিভিন্ন গোডাউনে তল্লাশি চালিয়ে মজুদকৃত তেলের ড্রাম পাওয়া যায়। এছাড়া বেশকিছু দোকানে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করতেছিল এবং কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। নিজেদের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ০৪ জন ব্যবসায়ীকে ০৪ টি মামলায় ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

বাজারের সকল ব্যবসায়ীকে বিধি মোতাবেক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মোটিভেশন করা হয়।  সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে সক্রিয়ভাবে সহযোগীতা করেন নবীনগর থানার অফিসার সহ সঙ্গীয় ফোর্স, নবীনগর ও নবীনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনির হোসেনও সেক্রেটারিআশরাফুল ইসলাম জনি।