নবীনগরে মোবাইল কোর্টে কুখ্যাত মাদক কারবারিকে এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা

মলয়া ডেস্ক-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আজ নিয়মিত 
আইনশৃঙ্খলা রক্ষা অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। মাদক সেবনরত অবস্থায়  মাদক সম্রাট লিটনদের কে হাতেনাতে আটক করা হয়। এ সময় মাদকসেবী মাতলামিসহ অশ্লীল আচরণ করতেছিল। উক্ত অপরাধ আমলে নিয়ে স্বাক্ষীদের উপস্থিতে মাদকসেবী নিজেদের অপরাধ স্বীকার করে। অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদক সম্রাট লিটন (৫০) কে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০(দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে  মদ (১ বোতল) ও  ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের  নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, ইন্সপেক্টর (তদন্ত), নুর আলম । এসআই মনিরুল ইসলাম, এএসআই আলামিন সহ সঙ্গীয় ফোর্স সক্রিয়ভাবে সহযোগীতা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন, নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বলেন মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।