নবীনগরে বাজার মনিটরিং এর সময় মোবাইল কোর্টে জরিমানা করলেন এসিল্যান্ট
- March 6,2022
- 583 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। দ্রব্য মূল্যের দাম বেশি রাখায় ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন নবীনগর বাজার কমিটি সভাপতি মোঃ মনির হোসেন ও সেক্রেটারি আশরাফুল আলম জনি। অভিযানে সক্রিয়ভাবে সহযোগীতা করেন নবীনগর থানার এসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স ।
