নবীনগরে তিতাস নদীতে অবৈধ মাছের ঘেরের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করলেন এসিল্যান্ট

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর দুই পার ঘেঁষে গড়ে উঠেছিল অসংখ্য মাছের ঘের। যার ফলে নদীর প্রশস্ততা কমে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছিল এ বিষয়ে কয়েকটি দৈনিক জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নবীনগর তিতাস নদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আলোকে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।এসময় অবৈধভাবে স্থাপিত দুইটি মাছের ঘের ধ্বংস করে দেওয়া হয় এবং প্রায় ৩০০ মিটার জাল জব্দ করা হয় । জব্দকৃত জাল নষ্ট করে দেওয়া হয়। একজন ঘেরের মালিক কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগীতা করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ও মৎস্য দপ্তরে অন্যান্য কর্মকর্তাগণ এবং  নবীনগর থানার এসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স ।

নৌ দুর্ঘটনা প্রতিরোধে নদীতে স্থাপিত অবৈধ ঘেরের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান পরিচালনা করা হবে।