নবীনগরে মোবাইল কোর্টে মাদক সেবনকারীকে জেল ও জরিমানা
- February 28,2022
- 490 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল কোর্টে এক মাদক সেবনকারীকে জেল-জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি খন্দকার সুকু মিয়া, পিতা খন্দকার আলী আজ্জম, গ্রাম রসুল্লাবাদ
সোমবার ( ২৮ ফেব্রুয়ারি) মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবন, বিক্রয় ও সংরক্ষণের দায়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড ও ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন মাদক একটি সমাজ কে একটি পরিবারকে ধ্বংস করে দেয় মাদকের বিরুদ্ধে আমাদের সম্মিলিত অভিযান এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে, আমাদেরকে সহযোগিতা করবেন, মাদক কারবারি যত শক্তিশালীই হোক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।
উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানার এএসআই জহিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ।
