নবীনগরে পিঠা উৎসব অনুষ্ঠিত

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও হোপের  উদ্যোগে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে৷ হোপের কর্মকর্তা-কর্মচারীদের হাতের বানানো প্রায় অর্ধ শতাধিক রকমের পীঠার সমাহার ছিল এতে৷ 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা পৌর এলাকার আলিয়াবাদে হোপের কার্যালয়ের সামনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ৷ 

এসময় উপস্থিত নবীনগর উপজেলা চেয়ারম্যান মো.  মমনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামূল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, নবীনগর  প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবু কামাল খন্দকার,  উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দীন, সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসাইন শান্তি, হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনির, সাপ্তাহিক মলয়া পত্রিকার নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সাংবাদিক প্রভাষক দেলোয়ার হোসেন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক সুমন আহমেদ সহ আরও অনেকে৷