নবীনগরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ
- February 5,2022
- 380 views
নবীনগরে কম্বল বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ ও জেলা পরিষদ সদস্য উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম।
আজ শনিবার(৫ জানুয়ারি) সকালে স্থানীয় ডাকবাংলোতে সৌজন্য সাক্ষাৎ শেষে সকল চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬০০ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, শিবপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এম.আর মজিব, সাতমোড়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান খন্দকার মনির, বড়িকান্দি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (লাল মিয়া), নবীনগর মডেল প্রেসকাব সভাপতি মো. আবু কাউছার, নবীনগর প্রেসকাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, ওমর ফারুক প্রমুখ।
