নবীনগরে কৃষি জমিতে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
- February 3,2022
- 440 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের দুইটি স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।এসময়ে একটি স্থানে একজনকে আটক করা হয়। অপর একটি স্থানে কাউকে পাওয়া যায়নি। উভয় স্থানের মাটি উত্তোলনের সকল সরঞ্জাম (ড্রেজার মেশিন ও পাইপ) স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়। আটককৃতকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগীতা করেন নবীনগর থানা পুলিশ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন অন্যায় ও অবৈধ কাজের বিরুদ্ধে আমার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
