নবীনগরের মোবাইল কোর্টে জরিমানা এবং স্বাস্থ্য সচেতনতা সহ মাস্ক বিতরণ করলেন এসিল্যান্ড

আজ ২৫/০১/২০২২ খ্রি. তারিখে নবীনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ও নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯  ধারায় ৫ টি মামলায় ৫ জনকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ৩ টি মামলায় ৩ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ৮ টি মামলায় ৮ জনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া নবীনগর উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনো সমাগম না হয়, এজন্য     সকলকে সচেতন করা হয়। 
আজকে অভিযান পরিচালনা করার সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) বলেেন স্বাস্থ্যবিধি পালনেের জন্য সরকারেের নির্দেশনা মোতাবেক নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।