মুজিব শতবর্ষ উপলক্ষে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন এল.ই.ডি টিভি কাপ টি-২০ ক্রিকেট ট‚র্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মলয়া ডেস্ক-

আজ শনিবার বিকেলে পৌর এলাকার নারায়নপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্ট একাদশ ও নবীনগর ক্রিকেট একাডেমী। 

ক্রিকেটপ্রেমী শত শত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে করতে নবীনগর ক্রিকেট একাডেমী ব্যাটাররা নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১৫৭ রান তাড়া করতে গিয়ে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৫৮ তুলে মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্ট একাদশের ব্যাটাররা। ফলে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্ট একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের শিপন।

মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মো. রিফাতুল হক, সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. শফিউল্লাহ অপন, সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া, মুজাহিদুর রহমান, মো. লেলিন, জামাল হোসেন পান্না, মো. জনিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা খেলায় উপস্থিত থেকে বাদ্যযন্ত্রের তালে তালে দলের খেলোয়াড়দের উৎসাহ ও সাহস যুগিয়েছেন। খেলা শেষে সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত দুই সুদক্ষ আম্পায়ার মো. আনিস ও মো. সবুজের পরিচালনায় খেলায় পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক, মাদক মুক্ত নবীনগর চাই ও নবীনগর মডেল প্রেসকাবের সভাপতি মো. আবু কাউছার, নবীনগর প্রেসকাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুর রহিম সাগর, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, প্রেসকাব সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা পারভেজ হোসেন, দুলাল মিয়াসহ আরো অনেকে।

পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ট‚র্ণামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে ট্রাষ্টের প্রধান সমন্বয়ক মো. রিফাতুল হক ও সভাপতি মো. জাহাঙ্গীর বলেন আজকের জয়ে আমরা অনেক আনন্দিত এরকম সুন্দর একটি টুর্নামেন্টের সফল আয়োজন করার জন্য প্রশাসনকে ধন্যবাদ।

উল্লেখ্য ২০২১ সালের ১৭ নভেম্বর ৪০টি দলের অংশ গ্রহণে মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।