নবীনগরে স্ত্রীর গোপনাঙ্গে কেরির বড়ির ঢুকিয়ে হত্যাঃ স্বামীগ্রেপ্তার
- January 21,2022
- 389 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পারিবারিক কলহের জেড়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূর গোপনাঙ্গে কেড়ির বড়ি ঢুকিয়ে নিশংস ভাবে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী নেয়ামতুল্লাহ বাবু (২৭)।
আজ শুক্রবার (২১ জানুয়ারি)সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷ এ ঘটনায় নিহত রিয়া মনির মা মাজেদা বেগমের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীর যৌনাঙ্গে কৌশলে একটি কেড়িড় বড়ি ঢুকিয়ে দেয় তার স্বামী নেয়ামতুল্লাহ বাবু। পরবর্তীতে শুক্রবার সকালে রিয়া মনি ঘুম থেকে উঠে ছটফট ও বমি করলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন, এ সময় তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশিদ জানান, এ ঘটনায় নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামি নেয়ামত উল্লাহ কে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
