নবীনগরের ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

মলয়া ডেস্ক-
৫০ বছর আগে দুর্ভিক্ষ যুদ্ধের মধ্যে জন্ম নেয়া বাংলাদেশ নামের একটি নতুন দেশের জন্য পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন যখন তাদের দল নিয়ে বিশ্বজুড়ে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেছিলেন তখন কেউ কল্পনাও করেনি পরবর্তী অর্ধশতাব্দীর মধ্যে লাল-সবুজ পতাকার এই দেশটি হবে পৃথিবীর বুকে একটি বিস্ময়ের নাম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মহেন্দ্র ক্ষণে বিশ্বের কাছে আজ বাংলাদেশে পরিচিত এশিয়ার নতুন অর্থনৈতিক তারকা হিসেবে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির একটি অমিত সম্ভাবনার দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বাংলাদেশের। এ বিষয়টি উপলব্ধি করে হাজার ১৯৭৩ সালে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর সদস্য পথ গ্রহণ করানোর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের বীজ রোপণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, বাস্তবতা তথ্যপ্রযুক্তির বাহনে চড়ে দুরন্ত গতিতে দেশজুড়ে জড়িয়ে যাচ্ছে ডিজিটাল সেবা। ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত জনগণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোশারফ হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল, ইব্রাহিমপুর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবী, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সহকারী শিক্ষা অফিসার মতিউর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, শিবপুর ইউনিয়ন সচিব মোঃ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নবীনগর উপজেলা শাখার সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কার্যনির্বাহী সদস্য মোঃ আবু কাওছার। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তথ্যপ্রযুক্তির এই দিনে আমাদের এর সুফল ভোগ করতে হবে, সকল শিক্ষকদের দায়িত্ব রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের সামনে তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলো উপস্থাপন করা, যাতে করে কোমলমতি শিক্ষার্থীরা নেতিবাচক প্রভাবের দিকে ধাবিত হতে না পারে। ডিজিটাল বাংলাদেশের উপর কুইজ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।