নবীনগরে স্বাস্থ্য কমপ্লেক্স অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে জাতীয় পর্যায়ে ধারাবাহিকতা বজায় রেখে আবারও প্রথম

মলয়া ডেস্ক-
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার শতভাগ নিশ্চিত করার মাধ্যমে ধারাবাহিকভাবে অক্টোবর ২০২১ মাসেও যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন। নবীনগরের জাতীয় সংসদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  ঔষধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস এর কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে দেশের একটি আইডল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তাই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রতিদিন স্বাস্থ্যসেবার খবরা খবর রাখছেন। প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এর সাথে গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যমে নবীনগরে জনগণের কল্যাণে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে  মেডিসিন, শিশুরোগ, গাইনি এবং এনেস্থিসিয়ার বিশেষজ্ঞ ডাক্তার পদায়ন করেছেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য বলেন  আমি নবীনগর বাসির  স্বাস্থ্যসেবার বিষয়ে  শুরু থেকে সচেতন আছি এবং ভবিষ্যতেও থাকবো। যাহাতে নবীনগরবাসী স্বাস্থ্য সেবার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে জেলা শহর এবং ঢাকা শহরে দৌড়োদৌড়ি না করতে হয়। তার জন্য আমি আমার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমি চাই স্বাস্থ্যসেবায় নবীনগর উপজেলার কে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য। এর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগনও যাহাতে তাহাদের সাধ্য অনুযায়ী শতভাগ চিকিৎসাসেবা প্রদান করেন সেই খোঁজখবরও আমি প্রতিনিয়ত রাখছি। স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিকায়ন করার জন্য বহুতল ভবন নির্মাণ, আধুনিক এবং উন্নত যন্ত্রপাতি বরাদ্দের পাশাপাশি স্বাস্থ্যসেবার সকল বিভাগ যাহাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে সেই প্রচেষ্টা আমি এখনো অব্যাহত রেখেছি। এ বিষয়ে আমি আপনাদের উপজেলাবাসীর সকলের সহযোগিতা কামনা করছি। নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে জুলাই থেকে অক্টোবর ২০২১ রেংকিংয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। আমি নির্বাচিত হওয়ার প্রথম থেকেই আমার একটি চাওয়া ছিল সারাদেশের মধ্যে আমার উপজেলা প্রথম স্থান অধিকার করতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিশ্রম মেধা এবং দক্ষতা দিয়ে প্রথম স্থান অর্জন এবং ধারাবাহিকতা রক্ষা  করায় আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে যাতে এই দ্বারা অব্যাহত থাকে সেজন্য আমার যা যা করণীয় তাই করবো ইনশাআল্লাহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার হাবিবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এমপি মহোদয়ের সুদৃঢ় অভিভাবকত্বে বিশেষজ্ঞ চিকিৎসক আরএমও এবং মেডিকেল অফিসার গণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে  উপজেলার জনসাধারণকে আরো উন্নত সেবা দেওয়ার জন্য আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন এই করোনা কালীন সময়ে এমপি স্যার আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা এবং সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন আমরা সত্যিই কৃতজ্ঞ। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এখনো করোনা চিকিৎসায় সাধ্যমত প্রচেষ্টা অব্যাহত রেখেছি। স্যারের চেষ্টার ফলে আমরা সকল বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পাচ্ছি, যার ফলশ্রুতিতে উপজেলাবাসী স্বাস্থ্যসেবায় উন্নত চিকিৎসা পাচ্ছে। ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করার জন্য মাননীয় এমপি স্যার সহ  হাসপাতালের সকল ডাক্তার নার্স কর্মকর্তা-কর্মচারীদের নিকট আমি কৃতজ্ঞ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই অর্জন। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যাতে আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে পারি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্য সেবায় তার দিনরাত অক্লান্ত পরিশ্রম ফলে আজকের এই অর্জন।