নবীনগরে সাবেক এমপি আব্দুল লতিফের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

মলয়া ডেস্ক ঃঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ ১৭  নভেম্বর ২০২১ সকাল ১১ টায় সাবেক এমপি আব্দুল লতিফের ২০ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কীর্তিমান এই রাজনীতিবিদের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট সুজিত কুমার দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইয়াবের হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,ভিপিআব্দুর রহমান,পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমীন,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,কেন্দ্রীয় যুবলীগ সহ সম্পাদক আলামিনুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি  নূরুনাহার, বেগম সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ শ্রমিক লীগ,  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবীনগর মহিলা ডিগ্রী কলেজেও  মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়‌। অপর দিকে দূপুরে পৌরসভার অফিসে পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশের  উদ্যোগে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।