হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মনোনীত প্রার্থী মাসুম
- October 29,2021
- 445 views
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড থেকে নৌকার মনোনয়ন পেয়ে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে আগমন উপলক্ষে শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন এবং তার সমর্থক গোষ্ঠির উদ্যোগে পথসভা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার জীবনগঞ্জ বাজার থেকে এই পথসভা শুরু করে শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে মানিকনগর বাজারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উৎসুক নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে ফুল ছিটিয়ে শামছুজ্জামান খান মাসুমকে বরণ করেন। সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধাগণ, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শামছুজ্জামান খান মাসুম বলেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান সেই সাথে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নৌকা মার্কার শতভাগ বিজয় হবে বলে আশাবাদী।
