নবীনগরে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ
- October 20,2021
- 415 views
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (২০/১০) বিকেলে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এসভা অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার মো. শফিকুর রহমান, সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, ইব্রাহীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, নবীনগর থানার এসআই মো. মনির হোসেন, নবীনগর উপজেলা ইস্কনের সাধারন সম্পাদক প্রান কৃষ্ণ দাশ, মাওলানা হাফেজ মকবুল হোসেন, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের পৌর কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম সহ আরো অনেকে । সভাটি সঞ্চালনা করেন মাদকমুক্ত নবীনগর সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক৷
সভায় বক্তারা নবীনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এবং কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন৷ ভবিষ্যতেও এ সম্প্রীতি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন৷
