নবীনগরে স্থানীয় নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  ১৩ টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ৷ 
শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷ 
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএ হালিমের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন নসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার, সাংগঠনিক সম্পাদক  শফিকুল ইসলাম,  ডিপি আব্দুর রহমান, ভিপি মোশারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার মো. শফিকুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা নুরুন্নাহার   সভাপতি ফয়জুর রহমান বাদল বলেন, লবিং করে নয়, যোগ্যতায় মিলবে মনোনয়ন৷ 
স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, প্রতীক পেলেই পাস নয়৷ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ৷