মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের শ্যামগ্রাম ইউনিয়ন শাখার বিশেষ সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের শ্যামগ্রাম ইউনিয়ন শাখার বিশেষ  সভা অনুষ্ঠিত 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের শ্যামগ্রাম ইউনিয়ন শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার সকাল ১০ টায় শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়৷

এতে শওকত ইসলাম ইমতিয়াজের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাংবাদিক তৌফিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নূরে আলম, আমিনুল ইসলাম সবুজ, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা হাফিজুর রহমান  সহ আরো অনেকে৷ 

সভায় শ্যামগ্রাম ইউনিয়ন কমিটির সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়৷