নবীনগরে সপ্তমীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন এসিল্যান্ড মোশারফ হোসাইন
- October 12,2021
- 468 views
মলয়া ডেস্ক-
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, আজ ১২ ই অক্টোবর মহাসপ্তমীর মাধ্যমে চলমান এ ধর্মীয় উৎসব শেষ হবে ১৫ অক্টোবর বিজয়াদশমীর মাধ্যমে। এদিকে দুর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণ প্রতিমা গুলো সাজানো হয়েছে অপরূপ নান্দনিকভাবে। সবচেয়ে বেশি পূজা উদযাপিত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় গ্রামগঞ্জে ও পৌরসভার অলিতে গলিতে চলছে পূজা উদযাপনের আয়োজন। ১২৬ টি মণ্ডপে উজ্জাপিত হওয়া সিতারামপুর, থানারকান্দি, চর গোসাইপুর এবং গোসাইপুর এলাকা পাঁচটি পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হুসাইন। সারাদিন কর্মব্যস্ত সরকারি দায়িত্ব পালনের পর সন্ধ্যা ছয় ঘটিকায় সময় সহকারী কমিশনার (ভূমি) স্পিড বোর্ড, সিএনজি এবং পায়ে হেঁটে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত অভদ্র, নবীনগর মডেল প্রেসক্লাব ও মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু কাওসার, মডেল প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরে আলম, সাংবাদিক শাহেদ সৌরভ ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় সকলকে মিষ্টি দিয়ে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আপ্যায়ন করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যেকটি মণ্ডপে বলেন আপনাদের প্রত্যেকটি মন্ডপে সুস্থ এবং শৃঙ্খলা ভাবে ভাবগাম্ভীর্যের সহিত আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করছেন, আমরা আশা করবো শেষ পর্যন্ত আপনারা এভাবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুস্থ ও সুন্দর ভাবে শেষ করবেন। যদি কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় আপনারা সাথে সাথে প্রশাসনকে অবহিত করবেন, আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এদিকে প্রতিটি মণ্ডপে যাতে কোন মাদকসেবী প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার জন্য মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়।
