নবীনগরে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- October 4,2021
- 430 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা ও তিতাস নদীতে এবং সলিমগঞ্জ বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আলোকে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হুসাইন । উল্লেখ্য ০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর, ২০২১ পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই ২২ দিন সারাদেশে সব ধরণের ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় বন্ধ থাকবে।
আজ অভিযান পরিচালনার মাধ্যমে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও অন্যান্য জাল উদ্ধার করা হয় এবং উদ্বারকৃত জাল বিনষ্ট করা হয়। এছাড়া ৩ টি মামলায় ৩ জন কে ৭ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে সক্রিয়ভাবে সহযোগীতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং নবীনগর থানা পুলিশ। এ সময নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
