নবীনগর মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
- October 1,2021
- 473 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ গেইট সংলগ্ন চৌধুরী প্লাজার নিচতলায় ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু কাওসার দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফর আলী দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তৌফিকুর রহমান মাস্টার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি, প্রভাষক মোঃ খলিলুর রহমান দৈনিক মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ মাস্টার দৈনিক সময়ের আলো প্রতিনিধি, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দৈনিক দেশ প্রতিনিধি, দপ্তর সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন দেশের কন্ঠ প্রতিনিধি, কার্যকরী সদস্য মোঃ ওমর ফারুক দৈনিক অগ্রসর প্রতিনিধি, মোঃ মাহবুবুর রহমান ভোরের সময় প্রতিনিধি, গাজী একলাছ উদ্দিন পিন্টু মাতৃভূমি খবর উপজেলা প্রতিনিধি, মোঃ হুমায়ুন কবির, মাহমুদুল হাসান খাইরুল দৈনিক ভোরের কলাম প্রতিনিধি উপস্থিত ছিলেন। সকল নেতৃবৃন্দই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন এবং কোন নিউজ পাবলিশ করার পূর্বে সত্য-মিথ্যা যাচাই পূর্বক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করতে সকলকে অনুরোধ করেন। অত্র ক্লাবটিকে সকলে তার সঠিক কর্ম সম্পাদনের মাধ্যমে সত্যের প্রতীক ও এগিয়ে থাকার লক্ষ্যে সকল কিছুর ঊর্ধ্বে থেকে মডেল স্বরূপ কাজ করার জন্য ক্লাবের পক্ষ থেকে সকলকে আহ্বান করা হয়।
