নবীনগর সরকারি হসপিটালে জেলা পরিষদের অক্সিজেন সিলিন্ডার বিতরন

 মলয়া ডেস্ক
নবীনগর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে  অক্সিজেন সিলিন্ডার বিতরন করেন জেলা পরিষদের সদস্য, পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দীন আহমেদ।  ৩০/০৯/২১ রোজ বৃহস্পতিবার জেলা পরিষদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ হাবিবুর রহমান, আহমেদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দীন আহমেদ,তিতাস হাসপাতালের চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড কমিশনার আবু তাহের, পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন দুলাল,জামাল হোসেন,আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান রকি, মোঃ দেলোয়ার হোসেন শাহীন,  শিমুল প্রমূখ।