নবীনগর সরকারি হসপিটালে জেলা পরিষদের অক্সিজেন সিলিন্ডার বিতরন

মলয়া ডেস্ক-

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রথম স্থান অর্জন কারি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে  অক্সিজেন সিলিন্ডার বিতরন করেন জেলা পরিষদের সদস্য, পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দীন আহমেদ।  ৩০/০৯/২১ রোজ বৃহস্পতিবার জেলা পরিষদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, আহমেদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দীন আহমেদ,তিতাস হাসপাতালের চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড কমিশনার আবু তাহের, পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন দুলাল,জামাল হোসেন,আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান রকি, মোঃ দেলোয়ার হোসেন শাহীন,  শিমুল প্রমূখ।