লহরী শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদকঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে লহরী শেখ রাসেল স্মৃতি সংসদ ৷ 

মঙ্গলবার সন্ধ্যা  ৬ টার দিকে  লহরী শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়৷ 

এতে সংগঠনের সভাপতি মেহেদী হাসান রুবেলের  সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুর রহমানের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রছুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. সাজেদুল ইসলাম সাজু ৷ অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির, রছুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী নজরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা আবু জামাল,  সংগঠনের সাবেক সভাপতি মোঃ সুমন আহমেদ মাস্টার, মাসুদ রানা সহ দলীয় নেতৃবৃন্দ৷

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়৷