নবীনগরে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালিত

 

নিজস্ব প্রতিবেদকঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগ৷ 

 

মঙ্গলবার সকাল ১০ টার দিকে নবীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয়  কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়৷ 

এতে নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নবীনগর পৌরসভা মেয়র এড. শিব শংকর দাশ৷ অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাহ উদ্দিন বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক ওমর ফারুক, উপজেলা যুবলীগের সহ সভাপতি গনিচান মুকসুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মো. শাকিল রেজা, সহ-সম্পাদক সাদেক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ, প্রচার সম্পাদক মো. পিন্টু, সহ-সম্পাদক কালাম, যুবলীগ নেতা ইয়ার খান, ছলিমগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি হান্নান সরকার, শ্রীরামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিনসহ আরো অনেকে।আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়৷