নবীনগরে নবনির্মিত ভূমি অফিসের উদ্বোধন, ফলক উন্মোচন করলেন নির্বাহী কর্মকর্তা
- September 8,2021
- 414 views
মলয়া ডেস্ক-
মলয়া ডেস্ক-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে একযোগে ১২৯টি উপজেলা ভুমি অফিস ও ৯৯৫টি ইউনিয়ন ভুমি অফিসের শুভ উদ্বোধন করেছেন।
যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভুমি অফিস এর পাশাপাশি উপজেলা সদর ইউনিয়ন ভুমি অফিসসহ উপজেলার বিটঘর, নাটঘর ও গোসাইপুর ইউনিয়ন ভুমি অফিসও উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধন ঘোষণার পর নবীনগর উপজেলা ভুমি অফিস এবং উপজেলা সদর ইউনিয়ন ভুমি অফিস -এর উদ্বোধনের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মোশারফ হোসাইন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর মডেল প্রেসক্লাব সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সফর মিয়া, অর্থ সম্পাদক ও দৈনিক দেশ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, সদস্য ইমতিয়াজ বেগ ইমন, থানা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন, সাংবাদিক শাকিল আহমেদ রুবেল, শফিকুল ইসলাম বাদল, আব্দুল হাদী, মনির হোসেন, মো. সোহেল প্রমূখ।
