নবীনগরে মাদক সহ দুইজন গ্রেফতার

মলয়া ডেস্ক-

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার  মোঃ আনিসুর রহমানের নির্দেশনায় মাসব্যপী চলমান বিশেষ অভিযানে নবীনগর থানা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।এএসআই আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নবীনগর থানাধীন রসুল্লাবাদ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১২ বোতল বিদেশী মদ ও ৪০০ গ্রাম গাঁজা সহ আসামী ১. খন্দকার মোঃ শুক্কু মিয়া (৫১), পিতা-মৃত খন্দকার আলী আজম গ্রাম-রছুল্লাবাদ (খন্দকার বাড়ী) , ২. আব্দুল মান্নান (৪৫), পিতা-মৃত ফিরোজ মিয়া, উভয়  গ্রাম-রছুল্লাবাদ (দক্ষিণ পাড়া) , থানা-নবীনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করেন। এই সংক্রান্তে নবীনগর থানার মামলা নং-১০, তারিখ-০৬/০৯/২১ইং, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৩৬(১) এর ২৪(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করতঃ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। বিশেষ অভিযান অব্যাহত আছে।