নবীনগরে রাস্তায় বালু রেখে চলাচলে বিঘ্ন ঘটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করলেন এসিল্যান্ড

মলয়া ডেস্ক-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ নান্দুরা টু রসুলপুর মহেশরোডে বালু রেখে যানচলাচলে বিঘ্ন ঘটানোর জন্য অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হুসাইন। স্থানীয় ইউনিয়ন পরিষদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর আলোকে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে অবৈধ বালু ব্যবসায়ীদের না পেয়ে রাস্তায় রাখা সকল বালু বাজেয়াপ্ত করে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়। স্থানীয় মেম্বার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যৌথভাবে জব্দকৃত বালু আদালতের নির্দেশেনা অনুযায়ী নিষ্পত্তি করবেন।
উক্ত অভিযানে সহযোগীতা করেন এসআই রনি সুরে রানার নেতৃত্বে নবীনগর থানা পুলিশের একদল সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন সরকারি জায়গা, রাস্তা দখল করে এসব বালু রাখা চলবে না। যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।