নবীনগরে একশত অসহায় পরিবার পেল মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  করোনার কারনে কর্মহীন দরিদ্র,দুস্থ,ভাসমান ও অস্বচ্ছল ১০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার  (২৮ আগস্ট ) পৌর এলাকার নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৫ টার দিকে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এবং গরিব ফাউন্ডেশনের ইবিএল-সিজিবি-জিএফ খাদ্যদ্রব্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি-২ এর আওতায়  এ খাদ্য সহায়তা প্রদান করা হয়৷ 

স্বাস্থবিধি মেনে উপজেলার  পৌর এলাকার   ১০০ জন দরিদ্র, দুস্থ, ভাসমান ও অস্বছল মানুষের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। সহায়তার মধ্যে রয়েছে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি তেল, ২ কেজি আলু এবং ১ টি  সাবান। 

এতে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জি. এম. কিবরিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র  এড. শিব শংকর দাশ, কর্মসূচি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ওয়াজেদ উল্লাহ জসিম, সাবেক ছাত্র নেতা পারভেজ হোসেন,  নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আবু কাউছার, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ এনামুল হক ভূঁইয়া দৈনিক কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি তৌফিকুর রহমান সাংবাদিক সুমন আহমেদ, দেলোয়ার হোসেন  প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের নবীনগর ইউনিটের  সমন্বয়কারী আব্দুর রহমান৷ খাদ্যদ্রব্য বিতরণ শেষে স্কুল প্রঙ্গনে বৃক্ষরোপণ করা হয়৷