নবীনগরে করোনায় ক্ষতিগ্রস্ত ৫১০ টি পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনাভাইরাস প্রাদুর্ভাব এর সময় অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে, জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া তত্ত্বাবধানে নবীনগরের  জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুলের নির্দেশনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক নিজে উপস্থিত হয় মানবিক সহায়তা অসহায় মানুষদের মাঝে তুলে দিয়েছেন গৌরনগর ও হাজির হাটি গ্রামের ৫১০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা নিতান্তই অসহায়  । মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, তেল, সেমাই, দুধ, নুডুলস, চিনি, আলো, সাবান ইত্যাদি আইটেমের একটি প্যাকেট ৫১০ জন পরিবারের মাঝে বিতরণ করা হয়। গৌর নগরে বারটি পরিবারকে  নগদ ছয় হাজার টাকা  ২ বান করে টিন প্রদান করা হয়েছে। উক্ত কার্যক্রমের সময়  জাতীয় সংসদ সদস্য মুঠোফোনে ভিডিও কলে  উপস্থিত  জনতার সাথে কথা বলেন এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন  আপনারা সবাই মিলেমিশে একসাথে বসবাস করবেন,  ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকবেন । আমি আপনাদের জন্য এলাকার রাস্তাঘাট স্কুল-কলেজ যত প্রকারের উন্নয়ন আছে  সবই করছি এবং করব ইনশাল্লাহ। আমি সবসময় আপনাদের খোজ-খবর রাখছি এবং ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন করোনা মহামারী শুরু থেকে সরকার বিভিন্ন পর্যায়ে অসহায় খেটে খাওয়া মানুষদের  ত্রাণ সামগ্রী প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা আজ আপনাদের মাঝে বিতরণ করা হচ্ছে। আপনারা সবাই মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করবেন দাঙ্গা-হাঙ্গামা থেকে  সকলে দূরে থাকবেন । আপনাদের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, থানার এসআই আজিজুর রহমান, নবীনগর মডেল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবু কাওসার। বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন মিয়া সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও মামুন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় পনেরই  আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।