অবশেষে ২৮ ঘন্টা পর তিতাসে মিললো শিশু মারিয়ার লাশ
- August 24,2021
- 381 views
নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীর ভৈরবনগর কুড়েরপাড় এলাকায় গত সোমবার নৌকা ডুবিতে নিখোঁজ শিশু মারিয়ার লাশ ২৮ ঘন্টা অভিযান চালিয়ে মঙ্গলবার দুর্ঘটনাস্থলের ১ কিলোমিটার এলাকার মধ্য থেকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, আজ শিশু মারিয়ার বিকালে লাশ উদ্ধার হয়েছে৷ ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মৃত ব্যাক্তিদের দাফনসহ অন্যান্য খরচের জন্য ৪০ (চল্লিশ) হাজার টাকা প্রদান করা হয়েছে। বেপরোয়া গতিতে না চালানোর জন্য স্পীডবোটের চালকদের সতর্ক করা হয়েছে। এখন থেকে এগুলো নিয়মিত মনিটরিং এর পাশাপাশি আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেয়া হবে।
উল্লেখ্য, উপজেলার মোহল্লা- বিদ্যাকুটের মাঝামাঝি ভৈরবনগর এলাকায় তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের স্বামী-স্ত্রী মারা গেছে যায় এবং তাদের সন্তান মারিয়া (৮) নিখোঁজ হয়েছিলেন।
