নবীনগরে নৌ-পথে ভ্রাম্যমান আদালত পরিচালনা, সচেতনতাসহ করা হয়েছে আর্থিক জরিমানা

মলয়া ডেস্ক -
তিতাস নদী বিধৌত ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাধারণ জনগণ ব্রা‏হ্মণবাড়িয়া জেলা শহরসহ ভৈরব, নরসিংদী যাতায়াতে নদী পথকে বেছে নেন। গতকাল বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর এলাকায় স্পীড বোটের ঢেউয়ের আঘাতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের ৭ বছরের কন্যা সন্তান মৃত্যুর ঘটনা ঘটে। স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার হলেও কন্যা সন্তান এখনো নিখোঁজ রয়েছে।

এ ঘটনার পরপরই আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী পথে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন এর নেতৃত্বে নবীনগর থানার এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ সময় ‘অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ- ১৯৭৬’ আইন লঙ্ঘন করে ইঞ্জিন চালিত নৌকা ও স্পীড বোট চালানোর দায়ে ৫টি মামলায় একাধিক নৌ মালিক ও স্পীড বোট মালিকদের মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি আরো বলেন অন্য জনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে কোনক্রমে লাইফ জ্যাকেট এবং বয়া ছাড়া এবং অধিক বুঝায় নৌযান চলাচল করতে দেওয়া হবে না