নবীনগরে অপহরণ হওয়ার ২০ ঘণ্টা পূর্বেই থানা পুলিশের সফল অভিযানে আসামি গ্রেপ্তারসহ ভিকটিম উদ্ধার

মলয়া ডেস্ক-
 
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ সিরাজুল ইলসাম এর সার্বিক তত্বাবধানে ও নবীনগর থানার অফিসার ইনচার্জ  আমিনুর রশিদ এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নবীনগর থানাধীন ভাতুরিয়া  গ্রাম হইতে  গত ২১/০৮/২০২১ইং রাত অনুমান ০৩:০০ ঘটিকায় অপহরণ হওয়া  আলাল মিয়া (৫০), পিতা-মৃত আব্দুর জব্বার, গ্রাম-ভাতুরিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাস্থ পূর্ব ভাটারা এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার সহ মূল অপহরণকারী আসামী মোঃ হাছান মাহমুদ (২৬), পিতা-মৃত দুলাল চেয়ারম্যান, গ্রাম-ভাতুরিয়া, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন । এই সংক্রান্তে ভিকটিমের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৮)  বাদী হয়ে নবীনগর থানায় এজাহার দায়ের করলে নবীনগর থানায় নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।