বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদকঃ 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ জাহিদ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে৷ 
রবিবার (২২ আগস্ট) বিকাল  সাড়ে ৪ টার দিকে নিহতের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ 
নিহত শেখ জাহিদ  উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের শুক্কু মিয়ার ছেলে৷ সে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল৷  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস৷ 
পারিবারিক সূত্রে জানা যায়, বিকাল ৪ টার দিকে বাড়ির পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়৷ এ সময় বাড়ির লোকজন টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷