নবীনগরে একই দিনে ৬ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে স্বামী স্ত্রী মৃত্যু
- August 22,2021
- 381 views
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসকাবের সাবেক সদস্য, দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সাংবাদিক, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বড় বাড়ির আল মামুন এর পিতা মো. আবুল কাসেম(৮১) বাংলাদেশ সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার (অবঃ) ও মা খাদিজা বেগম(৭১) একই দিনে ৬ ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু’র কোলে ঢলে পরেছেন। শনিবার (২১/০৮) বাদ এশা স্ত্রী ও বাদ আছর বাংলাদেশ সেনা বাহিনীর প থেকে গার্ড অব অনারের পর স্বামী’র নামাজে জানাজা শেষে আলিয়াবাদ পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। গত এক সপ্তাহ আগে দু’জনই করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন। শনিবার ভোর ৬টায় প্রথমে মারা যান স্বামী। পরিবারের স্বজনা দাফনের উদ্যোশে তার লাশ নিয়ে নিজ গ্রামের বাড়ি নবীনগরে রওয়ানা দেয় । পথিমধ্যে দুপুর ১২ টায় খবর আসে স্ত্রী খাদিজা আক্তার মারা যান। দু’জনের কেউ জানতে পারলেন না তারা একই দিনে মৃত্যুবরণ করেছেন। বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাদের সন্তানেরা। আল মামুন কান্নজরিড়ত কন্ঠে বলেন,আমরা এতটাই দুর্ভাগ্য যে, এটা কল্পনারও করতে পারিনি তাদের জন্য দোয়া করবেন। মুত্যুকালে ওই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
তাদের রুহের কামফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর প্রেসকাব নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন, শিক সমাজসহ বিশিষ্টজনেরা।
