নবীনগরে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 মলয়া ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আজ উপজেলা কনফারেন্স রুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এরকোভিভ ১৯এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এর আওতাধীন প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নবীনগর উপজেলা শাখার নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম জনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি সঞ্জয় সাহা, নবীনগর মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওসার, মাই টিভির উপজেলা প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী সহ সুবিধাভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ঋণ বিতরণ কার্যক্রমে আব্দুল বারেক, মজিবুর রহমান, খন্দকার মোজাম্মেল হক, মেহেদী হাসান, ইমরান হোসেন, মোসলেম উদ্দিন খান, পল্টু চন্দ্র বর্মন, মিজানুর রহমান, মনিরুল ইসলাম খান প্রত্যেককে এক লক্ষ টাকা করে ৯ লক্ষ টাকার ঋণ বিতরণের চেক হস্তান্তর করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন যারা ঋণ পাচ্ছেন তাহারা যাতে এ ঋণের টাকা নিয়ে সঠিকভাবে ব্যয় করে  নিজ নিজ ব্যবসা পরিচালনা করেন সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য সুবিধাভোগীদেরকে অনুরোধ করেন। এ ঋণের টাকা যদি সঠিক রাস্তায় ব্যয় না করা হয় তাহলে এটাই একদিন আপনার আমার জন্য বোঝা হয়ে যেতে পারে, তিনি আরো বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের এই বাংলাকে উন্নত রাষ্ট্র রূপান্তর করার জন্য সকল স্তরের মানুষকে ঋণ সুবিধার আওতায় এনে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই যদি সরকারি সহযোগিতা নিয়ে যার যার অবস্থান থেকে কাজ করে যায় তাহলেই সম্ভব এ বাংলাকে সোনার বাংলায় রূপান্তর করা। চেক বিতরণ কার্যক্রম সভাপতির বক্তব্যে নিবার্হী কর্মকর্তা বলেন আপনারা যারা আজ ঋণ পাচ্ছেন এই ঋণের  টাকা দিয়ে আপনারা যার যার সাধ্য অনুযায়ী ব্যবসা-বাণিজ্য অথবা কৃষি কাজে ব্যয় করবেন, যাতে আপনারা প্রত্যেকে এই ঋণের সুবিধা নিয়ে আরো বেশি করে স্বাবলম্বী হতে পারেন। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্বপ্নের বাংলা গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনারা আজ এই ঋণ পাচ্ছেন।