নবীনগরে স্বেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের মহানায়ক  স্বাধীনতার স্থপতি  নিপীড়িত শোষিত মুক্তিকামী জনতার মহানায়ক  জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মির্জা সালাউদ্দিন সবুজের অর্থায়নে ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগের  ওয়ার্ড সভাপতি   মোতালেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি এস খায়রুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি সামস স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রোমান স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক, মডেল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবু কাওসার প্রভাষক কিবিয়া, যুবলীগ নেতা আমির হোসেন, রুহুল আমিন চিশতী, চান বাদশা , উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ছাত্রনেতা রকি, মেহেদী জুয়েল, মানিক প্রমূখ। মির্জা সালাউদ্দিন সবুজ সকলের নিকট চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নের দোয়া চান বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আগামী দিনের পথ চলবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এখলাস উদ্দীন পিন্টু।  আলোচনা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।