নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলনায় নিহতদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
- August 22,2021
- 387 views
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চারদলীয় জোট সরকারের আমলে ইতিহাসের নিকৃষ্টতম ও ন্যাক্কারজনক ঘটনার স্মরণে মহিলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম এর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খলিলুর রহমানের পরিচালনায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাশ,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব,ইয়াবের হাসান জামিল আওয়ামী লীগ নেতা কাজী জহির উদ্দীন সিদ্দিক টিটু, উপ-প্রচার সম্পাদক পিন্টু ভদ্র ,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইয়রুল আমীন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,যুবলীগ সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক,সালাউদ্দীন বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, আবু কাউসার মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মারুফা আক্তার, মরিয়ম বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। আলোচনা সভায় অনুষ্ঠানে সকল বক্তাগণই চারদলীয় জোট সরকারের আমলের ন্যক্কারজনক গ্রেনেড হামলা মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদেরকে যেন রায় কার্যকর করা হয় সেই দাবি রাখেন। ২১ আগস্ট নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে সকল বক্তাগণ তাদের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
