নবীনগরে রতনপুর ইউনিয়ন বাসীর হৃদয়ে মানবিক কর্মকাণ্ডের জন্য জায়গা করে নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক
- August 19,2021
- 428 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিষাড়া গ্রামে বুধবার(১৮/০৮) ভূমিহীন গৃহহীনদের জন্য সরকারি জায়গায় নির্মিত ১১ টি ঘরের উপকারভোগীদের কে বিনামূল্যে দলিল, নামজারিসহ জমির মালিকানা, ঘর, গভীর নলকূপ, বিদ্যুৎ প্রদানের পাশাপাশি ত্রান ও খাদ্যসহায়তা প্রদান করেছেন। প্রযোজ্য ক্ষেত্রে বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের সরকারি কার্ড করে দেয়া হবে এবং তাদের সন্তানদের শিক্ষার জন্য সকল ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। এছাড়াও রতনপুর গ্রামে একজন কিডনী রোগীর চিকিৎসা সহায়তার জন্য নগদ আর্থিক অনুদান ও এক মাসের বাজার করে দেয়ার পাশাপাশি খাগাতুয়া গ্রামের পঙ্গু সাদেকের জন্য হুইল চেয়ার, এক মাসের খাদ্য ও ত্রান-সাহায্যের সাথে নগদ অর্থিক অনুদানও প্রদান করেছেন। সমাজসেবা অফিসের মাধ্যমে এই হতদরিদ্র অসহায় মানুষদের জন্য আরো বড় আকারে অর্থিক সহায়তা প্রদান করার কথা বলেন। এ সময় সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন আমরা একটি মহামারী সংকট মোকাবিলা করছি। উপজেলা প্রশাসনের সহায়তার পাশাপাশি আপনার চারপাশের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, এতিম, অসুস্থ মানুষের সহায়তায় যার যার তৌফিক অনুযায়ী এগিয়ে আসুন। আর আপনারা যখন যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন আমি আমার সাধ্য অনুযায়ী অবশ্যই সহযোগিতা করব। যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। উল্লেখ্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি নিজে ব্যক্তিগত উদ্যোগ বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষদের পাশাপাশি মসজিদের ইমামদেরকে ও সহযোগিতা করে যাচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের শুরু থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি তদারকিতেতাদের মাল সন্তোষজনক রয়েছে। উক্ত কার্যক্রমসমূহ বাস্তবায়নের সময় রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন।
