বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে লহরী শেখ রাসেল স্মৃতি সংসদ


নবীনগর (পশ্চিম অঞ্চল) প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে  করোনা ভাইরাসের টিকার রেজিস্ট্রেশন করে দিচ্ছে লহরী শেখ রাসেল স্মৃতি সংসদ  নামক একটি সংগঠন৷ 
আজ শনিবার সকাল থেকে তাদের এই কার্যক্রম শুরু করেছে এবং তা সারা মাস ব্যাপী অব্যাহত রাখবে বলে জানা গেছে৷ প্রতিদিন  সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকার রেজিস্ট্রেশন চলবে৷  
টিকার রেজিস্ট্রেশন করতে আসা লহরী গ্রামের মহসিন মিয়া বলেন, আমরা গরীব মানুষ৷ করোনা ভাইরাসের কারণে আমাদের রোজি রোজগার নাই৷  কম্পিউটারের দোকান থেকে রেজিস্ট্রেশন করলে ৫০ থেকে ১০০ টাকা নেয়৷ আমার পরিবারের ৪  জনের বিনামূল্যে  রেজিস্ট্রেশন এবং  টিকা কার্ড প্রিন্ট করে  দিয়েছে ক্লাবের ছেলেরা৷ 
সংগঠনের সভাপতি মেহেদী  হাসান রুবেল বলেন, করোনার কারণে অর্থনৈতিক কষ্টে থাকা লোকজনের কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি৷ আমাদের ক্লাবের স্বেচ্ছাসেবী টিম আজ ১৬০ জনের টিকার রেজিস্ট্রেশন করে দিয়েছে৷ পাশাপাশি রেজিস্ট্রেশন করতে আসা লোকজনের মাঝে মাস্কও বিতরণ করছি৷