নবীনগরে ওসির উদ্যোগে থানা প্রাঙ্গণে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

মলয়া ডেস্ক -
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  ১৮ আগস্ট ২০২১ইং তারিখ অফিসার ইনচার্জ নবীনগর থানার উদ্যোগে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায়  থানা প্রাঙ্গণে অগ্নি নির্বাপক প্রতিরোধ প্রশিক্ষন মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অগ্নি নির্বাপক প্রতিরোধ প্রশিক্ষন মহড়ায় মোঃ সিরাজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর সার্কেল, মোঃ আমিনুর রশিদ, অফিসার ইনচার্জ, নবীনগর থানা ও থানার অন্যান্য অফিসার ফোর্স মহড়ায় অংশ গ্রহণ করেন। নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার ও ফোর্স সহ ফায়ারম্যানগন উপস্তিত ছিলেন। উক্ত সময় কিভাবে অগ্নি দূর্ঘটনার শুরুতেই  আগুন নিয়ন্ত্রন করা যায় সেই বিষয়ে মহড়া ও প্রশিক্ষন প্রদান করেন।‌ তাৎক্ষণিক বাসাবাড়ি অফিস-আদালত ও থানা প্রাঙ্গণে যদি কোন দুর্ঘটনা আকস্মিক আগুন লেগে যায় আর সে আগুন যদি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা যায় তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে জান ও মাল রক্ষা পাবে। প্রশিক্ষণের মাধ্যমে অনেক বড় দুর্ঘটনাকেও প্রশিক্ষণের বুদ্ধি কাজে লাগিয়ে সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।