শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- August 16,2021
- 428 views
আলী আহাম্মদ ,পশ্চিম অঞ্চল (নবীনগর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবীর ভট্রাচার্য, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সম্পাদক ও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য শামসুজ্জামান খান মাসুম।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সাবেক এজিএস আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাবেক মেম্বার সাইফুল ইসলাম পল্টু, সিনিয়র শিক্ষক আরমান আলী, আওয়ামিলীগনেতা মোকারম হোসেন শামীম, সাবেক ছাত্রনেতা আল আমিন ফকির ডালিম প্রমুখ।
সভায় বীরমুক্তিযোদ্ধা,স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে জাতির পিতার পরিবারের মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মো. হাফিজুর রহমান।
