নবীনগরে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
- August 11,2021
- 456 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী ফখরুল ইসলামের ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে৷
আজ মঙ্গলবার বিকালে থেকে এ ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়৷
ভিডিও তে দেখা যায়, যুবলীগ নেতা ফখরুল ইসলাম তার কয়েকজন সঙ্গী নিয়ে মরণঘাতী মাদক দ্রব্য ইয়াবা সেবন করছে৷ অন্যন্যদের চেহারা স্পষ্ট দেখা না গেলেও ফখরুলের চেহারা স্পষ্ট দেখা যায়৷
স্থানীয় সূত্রে জানা যায়, এ ভিডিওটি ২০১৬ সালে করা৷ এ নিয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা ও সাজাও হয়েছিল৷ তিনি আর মাদক সেবন করবেন না বলে এই মর্মে থানায় মুসলেকা দিয়েছিলেন৷
এ বিষয়ে রতনপুর ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমিন বলেন, দীর্ঘদিন যাবত কাজী ফখরুল আওয়ামী রাজনীতির সাথে জড়িত৷ মাঝখানে কিছুদিন মাদক সেবনের সাথে জড়িত থাকলেও সে তার ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে৷ এখন সে মাদকের বিরুদ্ধে কাজ করছে৷ একটা কুচক্রী মহল তার অতীত ঘটনা টেনে এনে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে৷
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামস আলম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে৷ আমরা বিষয়টি খতিয়ে দেখছি৷ অপরাধ প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে৷
