নবীনগরের জনগণের কথা চিন্তা করে আবারো অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি এবাদুল করিম বুলবুল

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা৷ সে অনুপাতে অক্সিজেন সরবরাহের পরিমাণ ছিল অপ্রতুল৷ খবর পেয়ে সহযোগিতার হাত বাড়ালেন স্থানীয় সাংসদ ও বিকন গ্রুপের কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল৷ তিনি আজ রবিবার বিকালে নবীনগর উপজেলা কমপ্লেক্সে ৫০ লিটারের ১৫ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন৷ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, আজ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ২০ টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হওয়ায় আপাতত অক্সিজেন কোন সংকট নেই৷ আমাদের কাছে ছোট বড় মিলিয়ে মোট ৫৫ টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে৷  
স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, নবীনগরে  করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে৷ এ সংকট মোকাবেলায় ইতিপূর্বে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  অক্সিজেন কনসেন্ট্রেট্রর সহ ৬৫ লিটারের ১০ টি সিলিন্ডার দিয়েছিলাম৷ আজও ৫০ লিটারের ১৫ টি সিলিন্ডার দিয়েছি৷ আশা করছি  অক্সিজেনের সংকট আর থাকবে না৷  আমি নবীনগরের জনগণের স্বাস্থ্য বিষয়ক সকল দিক নির্দেশনা ও পরামর্শ প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদেরকে দিয়ে যাচ্ছি এবং প্রতিদিনই করুনার রোগীদের খোঁজ-খবর রাখছি আপনারা সবাই নিয়মিত মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন। নির্বাচিত হওয়ার পর থেকেই নবীনগরে স্বাস্থ্যসেবা ও উন্নয়নের জন্য এবং জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। যার ফলশ্রুতিতে জনগণ সেই সুবিধাগুলো ভোগ করছেন।