নবীনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী পালিত
- August 8,2021
- 413 views
মলয়া ডেস্ক -
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর (৮/৮/২১) যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান (মহিলা) শিউলি রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, ওসি (তদন্ত) নুরে আলম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল, ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার বেগম, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওসার । উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল্লাহ সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকল বক্তাগণই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জীবনের স্মৃতিচারণ করে একজন মহীয়সী নারী হিসেবে স্বাধীনতা যুদ্ধের পূর্বে এবং পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তৎকালীন একজন নারী হিসেবে পৃথিবীর তুমি সত্যিই পৃথিবীর ইতিহাসে এক রচনা তৈরি করে গেছেন। বঙ্গবন্ধু যখন রাজনৈতিক জীবনে দীর্ঘ কারাবাস করেছেন তখন এই মহীয়সী নারী রাজনীতির পাশাপাশি সংসারও ঠিকমতো সামলেছেন। আর উনি বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে সংসার ঠিকমতো সামলানোর কারণেই আজকে বাংলাদেশের ইতিহাসের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৈরি হয়েছে। যার সুফল বাংলাদেশের সাধারণ মানুষ ভোগ করছে। আলোচনা সভা শেষে সাত জন নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য সাতটি সেলাই মেশিন প্রদান করেন উপস্থিত অতিথিরা।
